শ্রেণিঃ ৯ম-১০ম (বিজ্ঞান)ইসলাম শিক্ষা অধ্যায়: পাঠ (4C-০৬-১০)
প্রশ্ন ২ / ২৫
২. আমানত শব্দের অর্থ কী? [পাঠ-৬;ম. বো. '২৩]
ক
নিরাপদ রাখা
খ
পাহারা দেওয়া
গ
হিসাব করা
ঘ
ফিরিয়ে দেওয়া
✓ সঠিক উত্তর: (ক) নিরাপদ রাখা
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: আরবি 'আমানত' (الأمانة) শব্দের আভিধানিক অর্থ হলো নিরাপদ রাখা, গচ্ছিত রাখা, বিশ্বস্ততা বা নির্ভরতা।
শ্রেণিঃ ৯ম-১০ম (বিজ্ঞান)ইসলাম শিক্ষা অধ্যায়: পাঠ (4C-০৬-১০)
প্রশ্ন ৩ / ২৫
৩. জান্নাত পলির নিকট গোপনে একটি কথা বলার পর তাকে সতর্ক করে দেন যেন কাউকে না বলে। কিন্তু পলি তা প্রকাশ করে দেয়। তার মধ্যে কোনটির অভাব রয়েছে? [পাঠ-৬;প্রয়োগ]
ক
আমানত
খ
ওয়াদা
গ
বদান্যতা
ঘ
পরমতসহিষ্ণুতা
✓ সঠিক উত্তর: (ক) আমানত
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: হাদিস অনুযায়ী, কারও গোপন কথা বা পরামর্শও একটি পবিত্র আমানত; তা ফাঁস করে দেওয়া আমানতের খিয়ানত।
📱 সম্পূর্ণ মডেল টেস্ট ও কুইজ অ্যাপ
এই অধ্যায়ের আরও পরীক্ষা দিতে চাও?
আমাদের অনুচর্চা (Onuchorcha) অ্যাপে সময় ধরে লাইভ পরীক্ষা দাও এবং লিডারবোর্ডে বন্ধুদের সাথে মেধার লড়াই করো!
শ্রেণিঃ ৯ম-১০ম (বিজ্ঞান)ইসলাম শিক্ষা অধ্যায়: পাঠ (4C-০৬-১০)
প্রশ্ন ১৪ / ২৫
১৪. জনাব আহমেদ শত্রুদের বিরোধিতায় টিকতে না পেরে দেশ ত্যাগে বাধ্য হন। যাওয়ার সময় শত্রুদের জমা রাখা সম্পদ ফিরিয়ে দিয়ে যান। তার চরিত্রে কোনটি প্রতিফলিত হয়েছে? [পাঠ-৬;প্রয়োগ]
ক
রাসুল (সা)-এর উদারতা
খ
রাসুল (সা)-এর আমানত রক্ষা
গ
হযরত উমর (রা)-এর ন্যায়বিচার
ঘ
হযরত আলি (রা)-এর নির্ভীকতা
✓ সঠিক উত্তর: (খ) রাসুল (সা)-এর আমানত রক্ষা
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: হিজরতের কঠিন মুহূর্তে রাসুল (সা.) হযরত আলীকে দিয়ে কাফিরদের গচ্ছিত আমানত ফেরত দেওয়ার ব্যবস্থা করেছিলেন।
শ্রেণিঃ ৯ম-১০ম (বিজ্ঞান)ইসলাম শিক্ষা অধ্যায়: পাঠ (4C-০৬-১০)
প্রশ্ন ১৫ / ২৫
১৫. মুনাফিকদের অন্যতম নিদর্শন কোনটি? [পাঠ-৬;জ্ঞান]
ক
আমানতের খিয়ানত করা
খ
সালাত আদায় করা
গ
নিয়মিত ইবাদত করা
ঘ
কুফরি করা
✓ সঠিক উত্তর: (ক) আমানতের খিয়ানত করা
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: রাসুল (সা.) মুনাফিকের তিনটি নিদর্শনের একটি হিসেবে উল্লেখ করেছেন: "যখন তার কাছে আমানত রাখা হয়, সে খিয়ানত করে।"
📱 সম্পূর্ণ মডেল টেস্ট ও কুইজ অ্যাপ
এই অধ্যায়ের আরও পরীক্ষা দিতে চাও?
আমাদের অনুচর্চা (Onuchorcha) অ্যাপে সময় ধরে লাইভ পরীক্ষা দাও এবং লিডারবোর্ডে বন্ধুদের সাথে মেধার লড়াই করো!
শ্রেণিঃ ৯ম-১০ম (বিজ্ঞান)ইসলাম শিক্ষা অধ্যায়: পাঠ (4C-০৬-১০)
প্রশ্ন ১৬ / ২৫
১৬. জুবায়েরের নিকট তার প্রতিবেশী কিছু টাকা আমানত রাখে। কিন্তু পরবর্তীতে জুবায়ের তা অস্বীকার করে। এর ফলে জুবায়েরের পরিণতি কী হবে? [পাঠ-৬;উচ্চতর দক্ষতা]
ক
তার ধনসম্পদ বৃদ্ধি পাবে
খ
তার মর্যাদা বৃদ্ধি পাবে
গ
আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হবেন
ঘ
বিনা হিসাবে সে জাহান্নামে যাবে
✓ সঠিক উত্তর: (গ) আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হবেন
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: আমানত অস্বীকার ও আত্মসাৎ করার কারণে আল্লাহ তাআলা বান্দার প্রতি চরম অসন্তুষ্ট হন এবং কঠিন শাস্তির ব্যবস্থা করেন।
শ্রেণিঃ ৯ম-১০ম (বিজ্ঞান)ইসলাম শিক্ষা অধ্যায়: পাঠ (4C-০৬-১০)
প্রশ্ন ১৭ / ২৫
১৭. মিজান তার বন্ধুর রেখে যাওয়া সম্পত্তি বন্ধুর ছেলেমেয়েদের ঠিকমতো বুঝিয়ে দেন। তার কাজে কোনটি প্রতিফলিত হয়েছে? [পাঠ-৬;প্রয়োগ]
ক
আমানত রক্ষা
খ
ওয়াদা পালন
গ
সত্যবাদিতা
ঘ
শালীনতা
✓ সঠিক উত্তর: (ক) আমানত রক্ষা
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: মৃতের রেখে যাওয়া সম্পদ তার উত্তরাধিকারীদের কাছে অবিকল পৌঁছে দেওয়া আমানত রক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
📱 সম্পূর্ণ মডেল টেস্ট ও কুইজ অ্যাপ
এই অধ্যায়ের আরও পরীক্ষা দিতে চাও?
আমাদের অনুচর্চা (Onuchorcha) অ্যাপে সময় ধরে লাইভ পরীক্ষা দাও এবং লিডারবোর্ডে বন্ধুদের সাথে মেধার লড়াই করো!
শ্রেণিঃ ৯ম-১০ম (বিজ্ঞান)ইসলাম শিক্ষা অধ্যায়: পাঠ (4C-০৬-১০)
প্রশ্ন ২০ / ২৫
২০. রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা, জাতীয় উন্নয়নের চেষ্টা করা জনগণের কর্তব্য। এসব কর্তব্যের অবহেলা করা কোনটির লঙ্ঘন? [পাঠ-৬;উচ্চতর দক্ষতা]
ক
দেশ প্রেমের
খ
মাতৃভক্তির
গ
মানবতার
ঘ
আমানতের
✓ সঠিক উত্তর: (ঘ) আমানতের
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: নাগরিক হিসেবে অর্পিত জাতীয় দায়িত্ব ও রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার না করে ক্ষতি করা আমানতের মারাত্মক লঙ্ঘন।
শ্রেণিঃ ৯ম-১০ম (বিজ্ঞান)ইসলাম শিক্ষা অধ্যায়: পাঠ (4C-০৬-১০)
প্রশ্ন ২১ / ২৫
২১. ইসলামে মানুষের প্রতিটি দায়িত্ব ও কর্তব্য আমানতস্বরূপ। এক্ষেত্রে প্রযোজ্য— i. পারিবারিক দায়িত্ব ও কর্তব্য ii. সামাজিক দায়িত্ব ও কর্তব্য iii. জাতীয় দায়িত্ব ও কর্তব্য নিচের কোনটি সঠিক? [পাঠ-৬;উচ্চতর দক্ষতা]
ক
i ও ii
খ
i ও iii
গ
ii ও iii
ঘ
i, ii ও iii
✓ সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে মানুষের ওপর ন্যস্ত প্রতিটি দায়িত্বই ইসলামী দৃষ্টিতে একেকটি আমানত।
📱 সম্পূর্ণ মডেল টেস্ট ও কুইজ অ্যাপ
এই অধ্যায়ের আরও পরীক্ষা দিতে চাও?
আমাদের অনুচর্চা (Onuchorcha) অ্যাপে সময় ধরে লাইভ পরীক্ষা দাও এবং লিডারবোর্ডে বন্ধুদের সাথে মেধার লড়াই করো!
শ্রেণিঃ ৯ম-১০ম (বিজ্ঞান)ইসলাম শিক্ষা অধ্যায়: পাঠ (4C-০৬-১০)
প্রশ্ন ২২ / ২৫
২২. মুনাফিকের লক্ষণ হচ্ছে— i. যখন কথা বলে মিথ্যা বলে ii. আমানত রাখলে খিয়ানত করে iii. ওয়াদা করলে ভঙ্গ করে নিচের কোনটি সঠিক? [পাঠ-৬;অনুধাবন]
ক
i
খ
ii
গ
iii
ঘ
i, ii ও iii
✓ সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: সহিহ হাদিসের ভাষ্যমতে কথা বললে মিথ্যা বলা, অঙ্গীকার ভঙ্গ করা এবং আমানত খিয়ানত করাই মুনাফিকের প্রকাশ্য লক্ষণ।
শ্রেণিঃ ৯ম-১০ম (বিজ্ঞান)ইসলাম শিক্ষা অধ্যায়: পাঠ (4C-০৬-১০)
প্রশ্ন ২৩ / ২৫
২৩. জনগণের কাছে রাষ্ট্র আমানতস্বরূপ। তাই রাষ্ট্রের প্রতি জনগণের কর্তব্য হলো— i. রাষ্ট্রীয় সম্পদ যেমন খুশি ব্যবহার করা ii. রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা iii. রাষ্ট্রকে স্বাবলম্বী করে তোলা নিচের কোনটি সঠিক? [পাঠ-৬;উচ্চতর দক্ষতা]
ক
i ও ii
খ
i ও iii
গ
ii ও iii
ঘ
i, ii ও iii
✓ সঠিক উত্তর: (গ) ii ও iii
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করা, দেশের স্বাধীনতা রক্ষা এবং দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া আমানতদার নাগরিকের কাজ।
📱 সম্পূর্ণ মডেল টেস্ট ও কুইজ অ্যাপ
এই অধ্যায়ের আরও পরীক্ষা দিতে চাও?
আমাদের অনুচর্চা (Onuchorcha) অ্যাপে সময় ধরে লাইভ পরীক্ষা দাও এবং লিডারবোর্ডে বন্ধুদের সাথে মেধার লড়াই করো!