১. পূরণবাচক সংখ্যা কোনটি?
✓ সঠিক উত্তর: (গ) বিংশ
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: সংস্কৃতজাত বিংশ, একবিংশ ইত্যাদি শব্দগুলো সাধারণ পূরণবাচক সংখ্যার উদাহরণ।
২. বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত হয়?
✓ সঠিক উত্তর: (গ) হিন্দি
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: বাংলা মাসের প্রথম চার দিনের নাম (পহেলা, দোসরা, তেসরা, চৌঠা) হিন্দি ভাষার নিয়ম অনুযায়ী করা হয়েছে।
৩. সংখ্যা কী কাজে লাগে?
✓ সঠিক উত্তর: (ঘ) গণনায়
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: সংখ্যা মূলত গণনা করার এবং পরিমাপ করার কাজে ব্যবহৃত হয়।
৪. সংখ্যা গণনার মূল একক কী?
✓ সঠিক উত্তর: (খ) এক
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: গণনার মূল একক হলো ‘এক’। যেমন- এক, এক + এক = দুই ইত্যাদি।
৫. অঙ্কবাচক সংখ্যা কোনটি?
✓ সঠিক উত্তর: (ক) ৯
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: সংখ্যা লেখার জন্য যেসব প্রতীক ব্যবহৃত হয় তাকে অঙ্ক বলে। এখানে ‘৯’ একটি অঙ্কবাচক সংখ্যা।
৬. কোনটি গণনাবাচক শব্দ?
✓ সঠিক উত্তর: (গ) বারো
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: সংখ্যার যে রূপ গণনার কাজে ব্যবহৃত হয় তাকে গণনাবাচক শব্দ বলে, যেমন- বারো।
৭. ‘তের’-এর পূরণবাচক শব্দ কোনটি?
✓ সঠিক উত্তর: (গ) ত্রয়োদশ
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: তের এর সংস্কৃতজাত পূরণবাচক বা ক্রমবাচক রূপ হলো ‘ত্রয়োদশ’।
৮. ‘চৌদ্দ’-এর পূরণবাচক শব্দ কোনটি?
✓ সঠিক উত্তর: (গ) চতুর্দশ
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: চৌদ্দ এর সংস্কৃত বা তৎসমজাত পূরণবাচক রূপ হলো ‘চতুর্দশ’।
৯. ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যা কোনটি?
✓ সঠিক উত্তর: (খ) দ্বাদশ
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: যে সংখ্যা দ্বারা কোনো সারি বা দলের অবস্থান বোঝায় তাকে পূরণবাচক বা ক্রমবাচক সংখ্যা বলে।
১০. কোনটি পূরণবাচক শব্দ?
✓ সঠিক উত্তর: (গ) নবম
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: নবম দ্বারা একটি নির্দিষ্ট ক্রম বা অবস্থান বোঝানো হচ্ছে, তাই এটি পূরণবাচক শব্দ।
১১. সংখ্যাবাচক শব্দ কত প্রকার?
✓ সঠিক উত্তর: (ক) চার প্রকার
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: সংখ্যাবাচক শব্দ চার প্রকার: অঙ্কবাচক, গণনাবাচক, পূরণবাচক ও তারিখবাচক।
১২. ‘দ্বিতীয় লোকটিকে ডাক’— এ বাক্যের 'দ্বিতীয়' কোন ধরনের সংখ্যা?
✓ সঠিক উত্তর: (গ) ক্রমবাচক
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: ‘দ্বিতীয়’ শব্দটি দ্বারা লোকের ক্রম বা অবস্থান বোঝানো হচ্ছে, তাই এটি ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যা।
১৩. হিন্দি নিয়মে সাধিত তারিখবাচক শব্দ কোনটি?
✓ সঠিক উত্তর: (ক) চৌঠা
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: মাসের চতুর্থ দিন ‘চৌঠা’ হিন্দি ভাষার নিয়মে গঠিত হয়েছে।
১৪. তারিখবাচক সংখ্যা কোনটি?
✓ সঠিক উত্তর: (ঘ) দোসরা
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: বাংলা মাসের তারিখ নির্দেশ করতে যেসব শব্দ ব্যবহৃত হয় তাকে তারিখবাচক সংখ্যা বলে।
১৫. ক্রমবাচক সংখ্যা কোনটি?
✓ সঠিক উত্তর: (ক) দ্বাদশ
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: দ্বাদশ দ্বারা একটি নির্দিষ্ট পর্যায় বা ক্রম বোঝানো হয়, তাই এটি ক্রমবাচক সংখ্যা।
১৬. ‘ষোলো’ সংখ্যাটির ক্রমবাচক রূপ কোনটি?
✓ সঠিক উত্তর: (ঘ) ষোড়শ
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: ষোলো এর পূরণবাচক বা ক্রমবাচক তৎসম রূপ হলো ‘ষোড়শ’।
১৭. কোনো পূর্ণসংখ্যার পর অর্ধ যুক্ত থাকলে অধিকাংশ ক্ষেত্রে কী বলা হয়?
✓ সঠিক উত্তর: (গ) সাড়ে
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: পূর্ণসংখ্যার সাথে অর্ধেক থাকলে তাকে ‘সাড়ে’ বলা হয় (যেমন- সাড়ে তিন)। তবে ১ ও ২ এর ক্ষেত্রে ‘দেড়’ ও ‘আড়াই’ বসে।
১৮. একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে কী বলে?
✓ সঠিক উত্তর: (ক) ক্রমবাচক
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: গণনার ধারাবাহিতকায় একটির পর একটি যে সংখ্যা আসে, তাকে ক্রমবাচক বা গণনাবাচক সংখ্যা বলে।
১৯. নিচের কোনটি পূরণবাচক সংখ্যাশব্দ?
✓ সঠিক উত্তর: (ক) পেহলা
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: কোনো সারিতে বা শ্রেণিতে নির্দিষ্ট অবস্থান বোঝাতে পূরণবাচক শব্দ ব্যবহৃত হয়, যেমন— পেহলা বা প্রথম।
২০. যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝায়, সেগুলোকে কী বলে?
✓ সঠিক উত্তর: (খ) সংখ্যাবাচক শব্দ
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: যেসব শব্দ দ্বারা কোনো কিছুর পরিমাণ বা সংখ্যাগত ধারণা প্রকাশ করা হয়, তাদের সংখ্যাবাচক শব্দ বলে।
২১. কোন সংখ্যাগুলোর পূর্ণ ও সংক্ষিপ্ত পূরণবাচক সংখ্যাশব্দ দুই রকম?
✓ সঠিক উত্তর: (খ) ১১ থেকে ১৮
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: ১১ থেকে ১৮ পর্যন্ত সংখ্যাগুলোর পূর্ণ রূপ (যেমন- একাদশ) এবং সংক্ষিপ্ত রূপ (যেমন- ১১শ) ভিন্নতর হয়ে থাকে।
২২. কোন সংখ্যাগুলোর সংক্ষিপ্ত পূরণবাচকে শুধু ‘তম’ প্রত্যয় যোগ হয়?
✓ সঠিক উত্তর: (ঘ) ১৯ থেকে ৯৯
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: ১৯ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর সংক্ষিপ্ত পূরণবাচক রূপে সংখ্যার শেষে ‘তম’ প্রত্যয় (যেমন: ১৯তম, ২০তম) যুক্ত হয়।
২৩. নারীবাচক রূপের ব্যবহার আছে কোন ধরনের সংখ্যাশব্দে?
✓ সঠিক উত্তর: (ক) সাধারণ পূরণবাচক
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: সাধারণ পূরণবাচক সংখ্যাশব্দের ক্ষেত্রে অনেক সময় নারীবাচক রূপ (যেমন: প্রথমা, দ্বিতীয়া) ব্যবহৃত হয়।
২৪. এক এককের চার ভাগের এক ভাগকে কী বলা হয়?
✓ সঠিক উত্তর: (ক) চৌথা
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: ভগ্নাংশবাচক সংখ্যায় এক-চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগকে 'চৌথা' বা 'পোয়া' বলা হয়।
২৫. সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
✓ সঠিক উত্তর: (ক) দুই প্রকার
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: আধুনিক ব্যাকরণ অনুযায়ী সংখ্যাবাচক শব্দ মূলত দুই প্রকার: ১. ক্রমবাচক এবং ২. পূরণবাচক।