১. নিচের উদাহরণগুলোর মধ্যে কোনটিতে ব্যাকরণিক চিহ্নের প্রয়োগ হয়েছে?
✓ সঠিক উত্তর: (ক) গঙ্গা > গাঙ
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: এখানে '>' চিহ্নটি বিবর্তন বা উৎপত্তি বোঝাতে ব্যবহৃত একটি ব্যাকরণিক চিহ্ন।
২. কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষযুক্ত?
✓ সঠিক উত্তর: (গ) ঘটকের গাড়ি
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দের অনুপযুক্ত মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। এখানে 'ঘোটক' তৎসম ও 'গাড়ি' দেশি শব্দ হওয়ায় এটি দোষযুক্ত।
৩. ‘নষ্ট হওয়া স্বভাব যার’ — এককথায় কী হবে?
✓ সঠিক উত্তর: (গ) নশ্বর
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: যা নষ্ট হয় বা যার বিনাশ আছে তাকে এককথায় 'নশ্বর' বলা হয়।
৪. ‘যা পূর্বে দেখা যায়নি’ — এককথায় কী হবে?
✓ সঠিক উত্তর: (ঘ) অদৃষ্টপূর্ব
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: পূর্বে দেখা না গেলে তাকে 'অদৃষ্টপূর্ব' এবং যা আগে কখনও হয়নি তাকে 'অপূর্ব' বলে।
৫. ‘বিশ্বজনের মধ্যে হিতকর’ — এককথায় কী হবে?
✓ সঠিক উত্তর: (ক) বিশ্বজনীন
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: সকলের জন্য যা হিতকর তাকে 'বিশ্বজনীন' বলা হয়।
৬. সরল উদ্দেশ্য কাকে বলে?
✓ সঠিক উত্তর: (গ) একটিমাত্র পদবিশিষ্ট কর্তৃপদকে
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: বাক্যে একটিমাত্র পদ নিয়ে গঠিত উদ্দেশ্যকে সরল উদ্দেশ্য বলা হয়।
৭. ভাষার মূল উপকরণ কী?
✓ সঠিক উত্তর: (খ) বাক্য
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: ভাষার মূল উপকরণ হলো বাক্য এবং ভাষার মূল উপাদান হলো শব্দ।
৮. ‘শবপোড়া’ শব্দটিতে কী দোষ দেখা যায়?
✓ সঠিক উত্তর: (ক) গুরুচণ্ডালী
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: তৎসম শব্দ 'শব' এর সাথে দেশি শব্দ 'পোড়া' যুক্ত হওয়ায় এটি গুরুচণ্ডালী দোষে দুষ্ট (সঠিক রূপ: শবদাহ)।
৯. ‘যা বলা যায় না’ বা ‘যা বলার যোগ্য নয়’ — তাকে এককথায় কী বলে?
✓ সঠিক উত্তর: (ক) অকথ্য
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: যা উচ্চারণ করা যায় না বা বলার অযোগ্য তাই অকথ্য।
১০. ‘যার কোথাও উঁচু কোথাও নিচু’ — এর সংকুচিত পদ কোনটি?
✓ সঠিক উত্তর: (ক) বন্ধুর
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: উঁচু-নিচু বা অসমতল স্থানের বাক্য সংকোচন হলো 'বন্ধুর'।
১১. ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’ — তাঁকে এককথায় কী বলা হয়?
✓ সঠিক উত্তর: (ক) ইতিহাসবেত্তা
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: যিনি ইতিহাস জানেন তিনি ইতিহাসবেত্তা, আর ইতিহাসের বিষয়বস্তু হলো ঐতিহাসিক।
১২. ‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’ — এককথায় কী বলে?
✓ সঠিক উত্তর: (ক) অবিমৃষ্যকারী
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: কোনো কিছু পরিণাম চিন্তা না করে কাজ করা ব্যক্তিকে 'অবিমৃষ্যকারী' বলে।
১৩. ‘হনন করার ইচ্ছা’ কে এক কথায় কী বলে?
✓ সঠিক উত্তর: (ক) জিঘাংসা
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: হত্যার ইচ্ছাকে বলা হয় জিঘাংসা। জয়ের ইচ্ছাকে বলা হয় জিগীষা।
১৪. ‘তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি’ — এটি কোন বাক্য?
✓ সঠিক উত্তর: (ক) যৌগিক বাক্য
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: 'কিন্তু', 'এবং', 'অথবা' ইত্যাদি অব্যয় দ্বারা দুটি স্বাধীন বাক্য যুক্ত হলে তাকে যৌগিক বাক্য বলে।
১৫. ‘সকল আলেমগণ আজ উপস্থিত’ — বাক্যটি কোন দোষে দুষ্ট?
✓ সঠিক উত্তর: (ঘ) বাহুল্য দোষে
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: 'সকল' এবং 'গণ' একই সাথে বহুবচন প্রকাশ করায় এখানে বাহুল্য দোষ ঘটেছে।
১৬. ‘যা বার বার দুলছে’ — এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
✓ সঠিক উত্তর: (খ) দোদুল্যমান
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: ক্রমাগত দুলছে এমন বস্তুকে দোদুল্যমান বলা হয়।
১৭. একটি সার্থক বাক্য গঠনে কী কী শর্ত থাকতে হয়?
✓ সঠিক উত্তর: (ক) আসত্তি, যোগ্যতা ও আকাঙ্ক্ষা
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক: আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা।
১৮. বাক্যের মৌলিক উপাদান কী?
✓ সঠিক উত্তর: (ঘ) শব্দ
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: বাক্যের ক্ষুদ্রতম একক বা মৌলিক উপাদান হলো শব্দ।
১৯. ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না’ — এর এককথায় প্রকাশ কোনটি?
✓ সঠিক উত্তর: (ক) অনিবার্য
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: যা রোধ করা যায় না তাই অনিবার্য।
২০. ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ — বাক্যটির এককথায় প্রকাশ কোনটি?
✓ সঠিক উত্তর: (ক) প্রত্যুৎপন্নমতি
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: তাৎক্ষণিকভাবে বুদ্ধি খাটাতে পারার গুণকে প্রত্যুৎপন্নমতি বলে।
২১. ‘যা বলা হয়নি’ — এককথায় কী হবে?
✓ সঠিক উত্তর: (খ) অনুক্ত
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: যা বলা হয়েছে তা উক্ত, আর যা বলা হয়নি তা অনুক্ত।
২২. ‘যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না’ — তাকে এককথায় কী বলে?
✓ সঠিক উত্তর: (খ) ক্ষণপ্রভা
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: ক্ষণস্থায়ী উজ্জ্বলতাকে ক্ষণপ্রভা (যেমন: বিদ্যুৎ) বলা হয়।
২৩. ‘তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি পাকেনি’ — উদাহরণটি কোন বাক্যের?
✓ সঠিক উত্তর: (গ) যৌগিক বাক্য
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: 'কিন্তু' যোজক দ্বারা দুটি অংশ যুক্ত হয়েছে।
২৪. ‘সত্য কথা না বলে বিপদে পড়েছি’ — এটি কোন বাক্য?
✓ সঠিক উত্তর: (খ) সরল বাক্য
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: একটিমাত্র উদ্দেশ্য ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকায় এটি সরল বাক্য।
২৫. বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম কী?
✓ সঠিক উত্তর: (ঘ) যোগ্যতা
পূর্ণাঙ্গ ব্যাখ্যা: বাক্যের পদগুলোর অর্থ ও ভাবের সংগতি থাকাকে যোগ্যতা বলে।